Don't Miss
Home / সারাদেশ / এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ

এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ

এমএনএ জেলা প্রতিনিধি : মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ সোমবার বন্দর নগরীতে অনুষ্ঠিত হবে।
মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কুলখানির কথা জানান।
তিনি বলেন, বাবার কুলখানি উপলক্ষে আজ দুপুর থেকে ৮০ হাজার মানুষের খাওয়ার শুরু হয়েছে। এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিপরীতে দি কিং অব চিটাগাং ও জিইসি মোড়ে কে স্কয়ার কমিউনিটি সেন্টারে কুলখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কুলখানি শেষে মেজবান খাওয়ানো শুরু হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন শীর্ষ নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কুলখানিতে উপস্থিত থাকবেন।
মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সচিব মো. ওসমান গনি জানান, মরহুমের পরিবারের সদস্যরা আজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি সম্পন্ন করার জন্য মহানগর আওয়ামী লীগের সহযোগিতায় ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের ‘মেজবান’ আয়োজনের সব কর্মকাণ্ড সম্পন্ন করেছে। এছাড়াও, জনপ্রিয় এই নেতার রুহের মাগফিরাত কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সকালে তার চশমা হিলের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেজবানের ভেন্যুগুলো হচ্ছে- পাঁচলাইশ এলাকার ‘দি কিং অব চিটাগাং’, জিইসি’র মোড়ের ‘কে স্কয়ার কমিউনিটি সেন্টার’, চকবাজারের ‘কিশলয় কমিউনিটি সেন্টার’, পাঁচলাইশ আবাসিক এলাকার ‘সুইস পার্ক কমিউনিটি সেন্টার’, লাভ লেনের ‘স্মরণিকা কমিউনিটি সেন্টার’, মুরাদপুর এলাকায় ‘এন মোহাম্মদ কনভেনশন হল’,বাকলিয়ার কেবি কনভেনশন হল’, কাজির দেউড়ির ‘ভিআইপি ব্যাকুইট কমিউনিটি সেন্টার’ এবং ‘সাগরিকা স্কয়ার’, ডাবল মুরিংয়ের ‘গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার’।
এছাড়াও, জামালখানের ‘রিমা কনভেনশন সেন্টার’-এ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও অন্যান্যদের ধর্মাবলম্বীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের সিংহপুরুষ এবিএম মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
এদিন বিকালে লালদিঘী ময়দানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা শেষে সন্ধ্যায় চশমা হিলের পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয় তাকে।
তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। বিপুলসংখ্যক নেতাকর্মী প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। চট্টগ্রাম সিটি করপোরেশন গতকাল থেকে ৩ দিনের শোক কর্মসূচি পালন করছে।
x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...