Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / এলপিজির দাম আরেক দফা বাড়ল
এলপিজি

এলপিজির দাম আরেক দফা বাড়ল

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বাংলাদেশের বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বর মাসের জন্য গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১২৫১ টাকা নির্ধারণ করেছে। যা আগে ছিল ১২০০ টাকা।

বুধবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।

উল্লেখ্য, অক্টোবরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...