Don't Miss
Home / খেলাধূলা / এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছেছেন টাইগাররা
দুবাইয়ে

এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছেছেন টাইগাররা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে পৌঁছেছে। গতকাল (২৩ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ ক্রিকেট দল। ৫ ঘণ্টা উড়াল শেষে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় দুবাইয়ে পৌঁছেছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

আজ বুধবার এক ভিডিওবার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট দল দুবাইয়ে পৌঁছাচ্ছে।’

আগামী ২৭ আগস্ট শুরু হবে এবারের এশিয়া কাপের যুদ্ধ। বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।

প্রথমবারের মতো হেডকোচ ছাড়াই কোনো বড় টুর্নামেন্ট খেলতে গেল বাংলাদেশ। দলে হেডকোচ না থাকলেও টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে গেমপ্ল্যান দেবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এছাড়াও দলের সঙ্গে ব্যাটিং, ফিল্ডিং, স্পিন বোলিং এবং ফাস্ট বোলিং কোচ থাকবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...