Don't Miss
Home / হোম স্লাইডার / এসএসসি পরীক্ষা হবে সেপ্টেম্বরে, এইচএসসি নভেম্বরে
এইচএসসি

এসএসসি পরীক্ষা হবে সেপ্টেম্বরে, এইচএসসি নভেম্বরে

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এছাড়া, এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর মাসে।

রোববার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি এ তারিখ ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দের মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে।

তিনি বলেন, আগস্টের মাঝে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করবো। আর দ্রুতই বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...