Don't Miss
Home / অর্থনীতি / এসডিজি অগ্রগতিতে বাংলাদেশ শীর্ষ তিনে
এসডিজি

এসডিজি অগ্রগতিতে বাংলাদেশ শীর্ষ তিনে

এমএনএ অর্থনীতি ডেস্কঃ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের তালিকায় রয়েছে বাংলাদেশ। তালিকায় একইসঙ্গে আরও দুটি দেশ রয়েছে।

২০২১ সালের এসডিজির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।

বাকি দুটি দেশ হলো- আফগানিস্তান ও আইভরি কোস্ট।

২০৩০ সালের বৈশ্বিক এজেন্ডায় এসডিজি ইনডেক্স বাংলাদেশ অপর দুটি দেশের সঙ্গে অগ্রগতি অর্জন করেছে। জাতিসংঘের সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) সোমবার (১৪ জুন) প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ, আফগানিস্তান ও আইভরি কোস্ট এসডিজি বাস্তবায়নে অগ্রগতি করেছে। আর ভেনিজুয়েলা, টুভালু ও ব্রাজিল অগ্রগতিতে পিছিয়ে রয়েছে। প্রতিবেদনে ২০২১ সালের এসডিজি ইনডেক্সে ১০৯ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ৷ আর তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...