Don't Miss
Home / হোম স্লাইডার / ঐক্য নিয়ে এগিয়ে যেতে বলেছেন খালেদা জিয়া : ফখরুল

ঐক্য নিয়ে এগিয়ে যেতে বলেছেন খালেদা জিয়া : ফখরুল

এমএনএ রিপোর্ট : ঐক্য নিয়ে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতা দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান।

আজ সোমবার বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন তাঁদের চেয়ারপারসন। খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন। মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে তেমন আলোচনা হয়নি। তাঁর শারীরিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, অনেক দিন পর তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

খালেদা জিয়াকে আবার হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে চার দিন ধরে থেরাপি দেওয়া হচ্ছিল না। ম্যাডাম অত্যন্ত অসুস্থ। পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে তাঁকে আবার চিকিৎসা দেওয়া হোক।

রাজনৈতিক বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে এর বেশি আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তিনি খুব অসুস্থ, অনেক দিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হাসপাতাল থেকে আবার তাকে কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে আজ সোমবার বেলা পৌঁনে তিনটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও জমির উদ্দিন সরকার।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টায় বের হন তারা।

এর আগে সোমবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজই প্রথমবারের মতো দলটির নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ পেলেন।

খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...