Don't Miss
Home / হোম স্লাইডার / ওএমএসের পণ্য কার্ডের মাধ্যমে বিক্রির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চাল ও আটা

ওএমএসের পণ্য কার্ডের মাধ্যমে বিক্রির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএসের চাল ও আটা বিক্রির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ওএমএস ব্যবস্থাপনার ঘাটতিসহ নানা অনিয়ম দূর করার বিষয়ে নির্দেশনা দেন। খোলাবাজারে পণ্য বিক্রি বা ওএমএসের চাল ও আটা তালিকা করে কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বৈঠকে একইসঙ্গে রমজানের বাজার পরিস্থিতি নজরদারির মধ্যে রাখতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে পূর্বের ৫৭টি দেশের সঙ্গে নতুন আরেও ৪৪টি দেশ যুক্ত করার বিষয়টি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...