Don't Miss
Home / জাতীয় / ওমিক্রন পরিস্থিতি নিয়ে বৈঠক সন্ধ্যায়
ভারতের দৈনিক কোভিড

ওমিক্রন পরিস্থিতি নিয়ে বৈঠক সন্ধ্যায়

এমএনএ জাতীয় ডেস্ক : করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসবে আন্তঃমন্ত্রণালয়। আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়াও থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দ্রুততার সাথে ওমিক্রন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও গত ১১ ডিসেম্বর প্রথম দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়। বাংলাদেশে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সাতজন। বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন আশঙ্কাজনকভাবে দ্রুত ছড়াচ্ছে। প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...