Don't Miss
Home / জাতীয় / কঠোর বিধিনিষেধে কেউ ঘর থেকে বের হতে পারবেন নাঃ মন্ত্রিপরিষদ সচিব
বিধিনিষেধ

কঠোর বিধিনিষেধে কেউ ঘর থেকে বের হতে পারবেন নাঃ মন্ত্রিপরিষদ সচিব

এমএনএ জাতীয় ডেস্কঃ আগামী ০১ জুলাই থেকে ০৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেয়া হবে। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারবেন না।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘এবারের বিধিনিষেধে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এর আগের বার মুভমেন্ট পাস নিয়ে বাইরে বের হওয়ার নিয়ম থাকলেও ০১ জুলাই থেকে শুরু হওয়া বিধিনিষেধে কোন মুভমেন্ট পাস থাকবে না। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের টহলে থাকবে। সব ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের দেওয়া হয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দেখা গেছে- সংক্রমণ অনেক বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে- বিধিনিষেধের মেয়াদ আরও বাড়বে কি না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত বছরের মতো এবারও দরিদ্রদের জন্য আলাদা বরাদ্দ থাকবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...