Don't Miss
Home / রাজনীতি / করিডোর প্রসঙ্গে দলগুলো অপরিপক্ব কথা বলছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
করিডোর

করিডোর প্রসঙ্গে দলগুলো অপরিপক্ব কথা বলছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

এমএনএ রাজনীতি ডেস্কঃ মিয়ানমারের সাথে করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ব কথা বলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ মে) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে করিডোর প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে। এটা সর্বসম্মতিক্রমে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে।’

এসময় প্রেস সচিব আরও বলেন, ‘জাতিসংঘ যদি মানবিক করিডোর করার চিন্তাভাবনা করে, তবে সরকার ইচ্ছুক। তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। তার আগে জাতিসংঘকে দুই দেশ ও রাখাইনের অন্য পক্ষগুলোর সাথে কথা বলতে হবে।’

সংবাদ সম্মেলনে প্রেস সচিব চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ও দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে বন্দরের টার্মিনাল পরিচালনায় বিশ্বসেরা বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার কথা বলেন। আগামী সেপ্টেম্বরেই সরকার তা চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...