Don't Miss
Home / হোম স্লাইডার / করোনায় আক্রান্ত ১৬৫ দেশে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়াল

করোনায় আক্রান্ত ১৬৫ দেশে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়াল

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ২৩৭ জন। আর আজ বুধবার (১৮ মার্চ) সকাল সোয়া ৮ টা পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ১২৫ জন।

খবরে বলা হয়, করোনায় আক্রান্ত ২ লাখ ১ হাজার ১২৫ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১ লাখ ৯ হাজার ৯৫৭ জন। এরমধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ১ লাখ ৩ হাজার ২৪২ জন ও ৬ হাজার ৪১৫ জনের অবস্থা গুরুতর। আক্রান্তদের মধ্যে বাকি ৯১ হাজার ৪৬৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ৮ হাজার ১১ জন।

করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬ জন, আর মারা গেছেন ২ হাজার ৫০৩ জন। ইতালির পরেই রয়েছে ইরান। সেখানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৬৯ জন, মারা গেছেন ৯৮৮ জন। অন্যদিকে, স্পেনে ১১ হাজার ৮২৬ জন, মারা গেছেন ৫৩৩ জন।

গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...