Don't Miss
Home / আন্তর্জাতিক / করোনার আগের চেয়ে মার্কিনিরা এখন বেশি ধনী
যুক্তরাষ্ট্রের

করোনার আগের চেয়ে মার্কিনিরা এখন বেশি ধনী

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নাগরিকদের পকেটে বর্তমানে করোনার আগের চেয়ে বেশি টাকা রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার জেরোমি পাওয়েলকে দ্বিতীয় মেয়াদে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন। এ সময় জেরোমি পাওয়েল বলেন, বিগত অনেক বছরের তুলনায় বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে মার্কিন অর্থনীতি।

দেড় বছরের করোনা স্থবিরতা কাটিয়ে কয়েক মাস ধরে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। করোনার কবলে পড়েই গত বছর বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জিডিপির আকার কমেছে সাড়ে ৩ শতাংশ। দেশটির অর্থনীতির এই সংকোচন ১৯৪৬ সালের পর সর্বোচ্চ। এসময়ে দেশটির প্রায় ৪ কোটি লোক কাজ হারানোর পর এখনো কর্মসংস্থানের সুযোগ পাননি অনেকেই।
তবে, এই সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ নিয়ে বেশ প্রশংসিত হয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এরই পুরস্কার হিসেবে দ্বিতীয়বারের মতো ফেডারেল রিজার্ভের দায়িত্ব পেলেন জেরোমি পাওয়েল। এ উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্ব এখন এক বিশেষ সময় পার করছে, তবে সেখানে অবশ্যই কিছুটা হলেও আলাদা মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মার্কিন যুক্তরাষ্ট্র একটি। বিশ্বের একমাত্র দেশ- যে দেশের অর্থনীতির আকার আজ- আগের চেয়ে বড়। এই দেশের প্রত্যেকটি পরিবারের করোনা মহামারির আগের চেয়ে বেশি পরিমাণ অর্থ রয়েছে।

এ সময় মার্কিন অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরে জেরোমি পাওয়েল বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই শক্ত অবস্থানে যাচ্ছে দেশটির আর্থসামাজিক কাঠামো।
ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল বলেন, করোনার মন্দা মোকাবিলা করে মার্কিন অর্থনীতি বর্তমানে- অন্য সময়ের তুলনায় দ্রুতগতিতে বড় হচ্ছে। আমরা আবার সবাইকে কাজে ফেরাতে কাজ করছি। মূল্যস্ফীতি নিয়েও কাজ করছি যেন, প্রত্যেকটি মার্কিন পরিবার খাদ্য, বাসস্থান ও যাতায়াতের খরচ মেটাতে পারে।আগামীতে ফেডারেল রিজার্ভের কাজ সহজ করতে বিরোধীদলের গঠনমূলক অংশগ্রহণের ওপর জোর দিয়েছে মার্কিন প্রশাসন।

x

Check Also

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে বাড়ছে লোডশেডিং

বিশেষ প্রতিবেদন দেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমাতে ...