Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / করোনায় আক্রান্ত মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া
মডেল

করোনায় আক্রান্ত মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

এমএনএ বিনোদন ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

অনন্য মামুন লিখেছেন, ‘আমাদের স্পর্শিয়া করোনায় আক্রান্ত, সবাই ওর জন্য দোয়া করবেন। ও ফোনে কথা বলতে পারছে না, তাই ফোন না করার জন্য অনুরোধ করছি।’

জানা গেছে, স্পর্শিয়া গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো, বাসাতেই আছেন।

অর্চিতা স্পর্শিয়া বর্তমানে পরিচালক অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ সিনেমার শুটিং করছেন। সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।

স্পর্শিয়া তাঁর অভিনয়জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপন দিয়ে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামে সেই বিজ্ঞাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...