Don't Miss
Home / জাতীয় / করোনায় মৃত্যু আবার বাড়লো
করোনাভাইরাসে

করোনায় মৃত্যু আবার বাড়লো

এমএনএ সংবাদ ডেস্ক :  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে মৃত্যু বাড়লো।  এই সময়ে মারা গেছে ১৭ জন। আক্রান্ত ৩৬৩ রোগী শনাক্ত হয়েছে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় আরও ৩৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন হয়েছে।

গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ১১১ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...