Don't Miss
Home / হোম স্লাইডার / করোনা আতঙ্কে দেশে সব ধরনের খেলা বন্ধের নির্দেশ

করোনা আতঙ্কে দেশে সব ধরনের খেলা বন্ধের নির্দেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া এই সময়ের মধ্যে কোন ধরনের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করারও ওপরও নিষেধাজ্ঞা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জন-জীবন। স্থগিত হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গানও। তবে ক্রিকেট-ফুটবলের মতো ইভেন্ট চলমান ছিল বাংলাদেশে।

এবার করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দেশের চলমান সব ধরনের ঘরোয়া খেলাধুলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক খেলা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে সভাকক্ষে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ৩১ মার্চ পর্যন্ত দেশে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রীড়া আসর বন্ধের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এছাড়া আন্তর্জাতিক কোনও ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করবো।

এর ফলে দেশে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ, ট্রিকোটেক্স নারী ফুটবল লিগ, জাতীয় পর্যায়ের যুব দাবা প্রতিযোগিতাসহ সকল ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত থাকবে নির্দিষ্ট সময় পযর্ন্ত।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...