Don't Miss
Home / সারাদেশ / করোনা উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

এমএনএ রিপোর্ট : করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার ও সোমবার রাতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তবে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ তাদের করোনায় মৃত্যু হওয়ার বিষয়টি নাকচ করেছে।

তাদের মধ্যে গতকাল দুপুরে মারা যায় সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক কিশোরী। তার শ্বাসকষ্টের সঙ্গে শরীর ফোলা ও জ্বর ছিল। সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, তার মৃত্যু করোনাভাইরাসের জন্য হয়নি। সে দু’মাস ধরে অসুস্থ ছিল। তার বাড়ি বালাগঞ্জ উপজেলায়।

এদিকে, এ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বৃদ্ধসহ তিনজনের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল রাতে চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ৬০ বছর বয়সী এক হোটেল মালিক ও একটি মামলায় আত্মগোপনে থাকা এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যার পর তাদের মৃত্যু হয়। হোটেল মালিক আবদুল বারেক রাত ৯টার দিকে হোটেলেই মারা যান। মারা যাওয়া শরিফ স্থানীয় একটি কলেজে পড়তেন। তিনি গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

গতকাল ঝালকাঠির রাজাপুরের সাউথপুর গ্রামে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল হাকিম নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল জানান, তিনি করোনায় মারা গেছেন কিনা, বলতে পারবেন না।

ঢাকার নবাবগঞ্জের রিকশাচালক পান্নু মিয়া (৫৮) মারা গেছেন। গত সোমবার রাতে তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। পান্নু উপজেলার খতিয়া মাছপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি সর্দি-জ্বরে ভুগছিলেন। গতকাল টাঙ্গাইলের মধুপুরে হবিবুর রহমান নামে এক পোশাককর্মী জ্বরে মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন জানান, যতটুকু জানা গেছে, করোনার উপসর্গের সঙ্গে তা মেলে না।

গতকাল পাবনায় শ্বাসকষ্ট নিয়ে রমজান আলী নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার গাছপাড়ায়।

গতকাল পাবনায় শ্বাসকষ্ট নিয়ে রমজান আলী নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার গাছপাড়ায়। জেলা প্রশাসন বলেছে, তিনি করোনায় মারা যাননি।

একই দিন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় আক্রান্ত স্কুলছাত্র মারা গেছে। নিহত সবুজের বাবার নাম আজিজ হাওলাদার। সে এ বছর দক্ষিণ ধাওয়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...