Don't Miss
Home / হোম স্লাইডার / করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসে সর্বমোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) কেবলমাত্র চীনের হুবেই প্রদেশেই এখন পর্যন্ত সর্বোচ্চ ১০৩ জন মারা যান। তবে আগের দিনের চেয়ে নতুন আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ কমেছে বলে খবরে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হুবেই স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

হুবেই স্বাস্থ্য কমিশন নিশ্চিত করেছে, গতকাল সোমবার এ প্রদেশে করোনায় আক্রান্ত হন ২ হাজার ৯৭ জন। এর আগের দিন আক্রান্তের এ সংখ্যা ছিল ২ হাজার ৬১৮ জন।

এদিকে চলমান করোনা ভাইরাস সঙ্কট পর্যবেক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল এরই মাঝে চীনে পৌঁছেছে।

বর্তমানে চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ২শ’রও বেশি। চলমান এ সঙ্কট চীনকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং করোনা ভাইরাস মোকাবিলায় আরও ‘কার্যকর পদক্ষেপ’ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...