Don't Miss
Home / অর্থনীতি / করোনা মোকাবিলায় সব প্রস্তুতি আছে: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী

করোনা মোকাবিলায় সব প্রস্তুতি আছে: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

এমএনএ অর্থনীতি ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘করোনার সংক্রমণ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ হবে বলে আমার মনে হচ্ছে না। করোনার সংক্রমণ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সাংবাদিকরা প্রশ্ন করেন, করোনা রোধে আরোপিত বিধি-নিষেধের মধ্যে কী ধরনের চাপ আসতে পারে এবং প্রস্তুতি কেমন? এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সব সময় আমাদের সোশ্যাল সেফটিনেট বিস্তৃত। আমরা সব সময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত আছি। আমি মনে করি, যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ কিছু হবে না। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব।’

ব্যবসায়ীরা প্রণোদনা ঠিকমতো পাননি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেসব প্রণোদনা দিয়েছি, এগুলো যাদের জন্য, তারা অবশ্যই পাবেন। যদি কোনো কারণে দেরি হয়ে থাকে, তাহলেও সেটা বাতিল হয়ে যাবে না। কারণ, বাতিলের কোনো ব্যবস্থা নেই। যে শর্ত আমরা দিয়েছি, সে শর্ত পূরণ করলে তারা প্রণোদনা পেয়ে যাবেন। আমি মনে করি, এখানে ভুল বোঝাবুঝি আছে। হয়তো কোনো কারণ থাকতে পারে। আমি আবারও বলব, যদি এমন কোনো অভিযোগ থাকে, তাহলে এগুলো আমাকে দিলে আমি দেখতে পারব এবং আপনাদের ভালোভাবে জবাব দিতে পারব।’

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...