Don't Miss
Home / জাতীয় / করোনা সংক্রমণের অপ্রতিরোধ্য গতি ও রূপ
প্রাণঘাতী

করোনা সংক্রমণের অপ্রতিরোধ্য গতি ও রূপ

এমএনএ জাতীয় ডেস্কঃ অপ্রতিরোধ্য হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৩ হাজার ৭০২ জন। একই সময়ে নতুন করে চার হাজার ৮৪৬ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। যা গত ২৪ ঘণ্টার চেয়েও বেশি।

মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার আগের ২৪ ঘণ্টায় ৭৮ জন মারা যাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আর চার হাজার ৬৩৬ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিলো। সেই হিসাবে মৃতের সংখ্যায় দুজন কমলেও, শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...