এমএনএ ফিচার ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহন করার জন্য আমরা সবাই কম-বেশি ব্যাগ ব্যবহার করে থাকি। কর্মব্যস্ত নারীদের জন্য যে ব্যাগগুলো দরকারী সেরকম কিছু ব্যাগ নিয়ে তৈরি করা হয়েছে এ বিশেষ প্রতিবেদন।
ব্যাগ শুধুমাত্র একটি দরকারি জিনিসই নয় বরং এটির মাধ্যমে আমাদের রুচির বহিঃপ্রকাশও ঘটে। একটি ভালো ব্যাগ আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানান দিতেও অনেক বড় ভূমিকা পালন করে। কর্মব্যস্ত নারীদের ব্যাগের প্রয়োজন হয় বেশি যেহেতু তারা দিনের অনেকটা সময় বাইরে কাটান।
আজকে আমাদের প্রতিবেদন কর্মব্যস্ত নারীদের অবশ্যই সংগ্রহে রাখা উচিত এমন চার ধরনের ব্যাগ নিয়ে।
শোল্ডার ব্যাগ:
একটি সাধাসিধে শোল্ডার ব্যাগ একজন নারীর পরম বন্ধু। শপিং এ যাওয়ার সময় কিংবা প্রিয় মানুষের সাথে বাইরে কোথাও ঘুরতে গেলে এমন ব্যাগ খুব কাজে আসে। আপনার হাতে যদি বহন করার মতো অনেক জিনিস থাকে তাহলে এ ধরনের ব্যাগে সহজেই নিতে পারবেন সবকিছু। শোল্ডার ব্যাগ আকারে বেশ প্রশস্ত এবং অনেকগুলো অংশ থাকে। কর্মব্যস্ত নারীদের এই ব্যাগ বেশি কাজে লাগে।
- শোল্ডার ব্যাগ
- শপার ব্যাগ
- সুইং ব্যাগ
- টোট ব্যাগ
টোট ব্যাগ:
এ ধরনের ব্যাগ অনেক কাজে লাগে এবং এগুলো খুব বেশি ফ্যাশনেবল হয়ে থাকে। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এ ব্যাগগুলোই। টোট ব্যাগ অফিসে, ইউনিভার্সিটিতে, জিমে এমনকি পিকনিকেও নিয়ে যাওয়া যায়। এ ব্যাগগুলোও বেশ প্রশস্ত হয়ে থাকে। ভালোমতো যত্ন নেওয়া হলে অনেকদিন টেকে এসব ব্যাগ।
সুইং ব্যাগ:
অপেক্ষাকৃত অল্প বয়সী মেয়েদের জন্য সুইং ব্যাগ খুব জনপ্রিয়। স্কুলে ব্যবহার করার জন্য এগুলো বেশ প্রচলিত। এমনকি বাইরে ঘুরতে যাওয়া কিংবা কনসার্টের জন্যও প্রযোজ্য। ঠিকমতো ক্যারি করতে পারলে এ ব্যাগগুলো আপনার ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ করবে।
শপার ব্যাগ:
শপার ব্যাগগুলো ফ্যাশনেবল এবং চাকরিজীবী তরুণীদের জন্য অধিক প্রযোজ্য। বইখাতা, ল্যাপটপ পাশাপাশি আনুষঙ্গিক সকল জিনিস বহন করার জন্য এ ব্যাগ জনপ্রিয়। ওয়ালেট, পানির বোতল, নোটবুক সবকিছু খুব সহজেই বহন করা যাবে এতে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক





