Don't Miss
Home / হোম স্লাইডার / কান চলচ্চিত্র উৎসবে নগ্ন হয়ে রুশ হামলার প্রতিবাদ
নগ্ন

কান চলচ্চিত্র উৎসবে নগ্ন হয়ে রুশ হামলার প্রতিবাদ

এমএনএ বিনোদন ডেস্কঃ ভ্লাদিমির পুতিনের আদেশের মাধ্যমে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখনও দেশটিতে চলছে সংঘাত। ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত বহু সামরিক-বেসামরিক লোকজন হতাহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এবার তার প্রতিবাদে চলমান কান উৎসবে ভিন্নধর্মী এক প্রতিবাদ দেখলো বিশ্ব। ইউক্রেনে রুশ সেনাদের ধর্ষণের প্রতিবাদে কানে নগ্ন হয়ে প্রতিবাদ করেন এক তরুণী।

নিজের পরনের পোশাক ছিঁড়ে নগ্ন হওয়া ওই তরুণীর গায়ে আকা ছিল ইউক্রেনের পতাকা। যার উপর ইংরেজিতে লেখা ছিল- ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করো।’ এছাড়া তার শরীরজুড়ে রক্তের লাল রঙের ছোপ। এর আগে জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের হাতে ধর্ষিত হওয়ার খবর পেয়েছেন তদন্তকারীরা।

নাটকীয় এই পর্বটি যখন ঘটেছিল তখন ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ দেখানো হচ্ছিল। তরুণীটি কানের রেড কার্পেটে এসে নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এবং তাকে সরিয়ে নেয়ার আগ পর্যন্ত চিৎকার করতে থাকেন।

কানের রেড কার্পেটে এর আগেও বহু প্রতিবাদের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বৈষম্যের অভিযোগ ৮২ জন মহিলা প্রতিবাদ করেছিলেন। এর কয়েকদিন পরে কার্পেটে বর্ণবাদবিরোধী প্রতিবাদও হয়েছিল।-সূত্র: ইয়াহু নিউজ।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...