Don't Miss
Home / হোম স্লাইডার / কালো শাড়িতে মোহনীয় ভঙ্গিমায় সোহিনী সরকার
সোহিনী সরকার

কালো শাড়িতে মোহনীয় ভঙ্গিমায় সোহিনী সরকার

এমএনএ বিনোদন ডেস্কঃ চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন টালিপাড়ার অন্য ঘরানার অভিনেত্রী সোহিনী সরকার । একেবারে ছক ভেঙে অন্য অবতারে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নায়িকা, যা দেখা মাত্রই আগুন জ্বলে উঠেছে। হু হু করে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পুজার আগে হট ফটোশ্যুটে ভক্তদের পাগল করে দিলেন সোহিনী। পর্দার সত্যবতীর এমন সেক্সি অ্যাটায়ারে পাগল হয়েছেন ভক্তরা। ছবিগুলি দেখলে আপনিও প্রেমে পড়তে বাধ্য।

টেলিভিশন দিয়ে অভিনয়ের শুরু। তারপর থেকেই একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয় দক্ষতার জন্য বেশ নামডাকও রয়েছে তার। সম্প্রতি হট ফটোশ্যুটে নিজেকে উজার করে দিয়েছেন টলি নায়িকা। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, এমনকী ওটিটি-তে দাপটের সঙ্গে কাজ করছেন তিনি।

পুজ স্পেশ্যাল ফটোশ্যুটে ছবি শেয়ার করতেই চোখ সরাতে পারছেন না ভক্তরা। কালো রঙের ঢাকাই জামদানিতে নিজেকে সাজিয়েছেন তিনি। আর এই কালো শাড়ি, কাজলকালো চোখের চাহনিতে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন সোহিনী সরকার।

বঙ্গনারী লুকে বাঙালি কন্যার এই সাজ রাতের ঘুম কেড়ে নিয়েছে হাজারো পুরুষের। খোলা পিঠ উপচে পড়ছে ভরা যৌবন। সিঁথি ভর্তি সিঁদুর, কপালে লাল টিপ,আটপৌরি শাড়ি, খোলা চুলে লাস্যময়ী সোহিনীকে দেখে চোখের পলক ফেলতে পারবেন না আপনিও।

পুরো ফটোশ্যুট জুড়েই সাবেকিয়ানার ছোঁয়া। ঠিক যেন জমিদার বাড়ির গিন্নী মা। কখন দাঁড়িয়ে কিংবা কখনও বসে, কখনও বা আনমনা হয়েই ছবিতে পোজ দিয়েছেন সোহিনী। উষ্ণতার পারদ চড়িয়ে নেটদুনিয়ায় যেন মুহূর্তে আগুন জ্বালিয়ে দিয়েছেন নায়িকা।

পুজার হট ফ্যাশনে সোহিনীর হটনেসে পুড়ে ছাই নেটিজেনরা। খোলা পিঠ থেকে যেন চোখ সরছে না ভক্তদের। আঁচল এলিয়ে বসে চোখের চাহনিতে মুগ্ধ করেছেন ভক্তদের। সুপারহট পোজে মুহূর্তে ভাইরাল হয়েছেন সোহিনী সরকার। ‘ইন্দু বাই জয়িতা’ লেবেলের সাদা-কালো জামদানিতে নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কুচকুচে কালো ঢাকাই শাড়ির উপর সাদা রূপালি জরির কাজ যেন মায়াবী করে তুলেছে সোহিনীকে। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোয়া।

এত সুন্দর ঢাকাই শাড়ির সঙ্গে বিশেষ কোনও গয়না পরেননি সোহিনী। বাঙালিয়ানার সঙ্গে সিলভার জুয়েলারির কম্বিনেশনে আধুনিকতার ছোঁয়া রয়েছে। সিলভার রঙের বড় কানের দুলের সঙ্গে হাতে কিংবা গলায় কিছুই পরেননি। আর তাতেই তিনি মুহূর্তে ম্যাজিক সৃষ্টি করেছেন।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...