Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / কাস্টমস ও ভ্যাট লকডাউনেও জরুরি সেবা দেবে
লকডাউনে

কাস্টমস ও ভ্যাট লকডাউনেও জরুরি সেবা দেবে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ সাত দিনের জন্য আবারও কঠোর লকডাউনে দেশ। তবে দেশের সার্বিক অর্থনীতির চাকা সচল রাখতে বরাবরের মতো জরুরি সেবা দিয়ে যাবে এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগ।

বিধিনিষেধে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিং মল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে খোলা থাকবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সব শুল্ক স্টেশন।

দেশের আমদানি-রফতানিসহ সার্বিক অর্থনীতির চাকা সচল রাখতে বরাবরের মতো জরুরি সেবা দিয়ে যাবে এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগ।

সোমবার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন এনবিআরের পরিচালক সৈয়দ এ মু’মেন। তিনি বলেন, ‘দেশে জরুরি সেবার অংশ হিসেবে বরাবরের মতো এনবিআরের আওতাধীন সব শুল্ক স্টেশন খোলা থাকবে। তবে সরকারের কঠোর বিধিনিষেধ অনুসরণ করে চলবে স্টেশনগুলো। যদিও সরকারের প্রজ্ঞাপন জারির পরে মুল সিদ্ধান্ত হবে— কীভাবে শুল্ক স্টেশনগুলো চলবে।’

প্রসঙ্গত, করোনার কারণে ২০২০ সালেও দেশে সাধারণ ছুটি দেওয়া হয়েছিল। ওই সময় এনবিআর থেকে সীমিত পরিসরে চালু রাখার নির্দেশনা দিলেও কাজের প্রয়োজনে শুল্ক স্টেশনগুলো দিন-রাত আমদানি-রফতানির কাজ করেছে। ঢাকা কাস্টম হাউস, কমলাপুর আইসিডি কাস্টম, চট্টগ্রাম কাস্টম হাউস ও বেনাপোল কাস্টম হাউসে কাজের চাপ একটু বেশি থাকে। এগুলোতে স্বাস্থ্যবিধি মেনে তখন কাজ করা হয়েছে।

উল্লেখ্য, দেশে গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশন রয়েছে ২৪টি। এছাড়াও ১২টি স্থলবন্দর চালু রয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...