Don't Miss
Home / রাজনীতি / কূটনৈতিকদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই: ওবায়দুল কাদের
নিরাপত্তার
নিরাপত্তার

কূটনৈতিকদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ বাংলাদেশে কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমেরিকান দূতাবাসের সঙ্গে আমাদের কোনো টানাপড়েন হলে সেটা কূটনৈতিক উপায়ে ফয়সালা করব। আমাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র, উসকানি দিচ্ছে বিএনপি। আমি যুক্তরাষ্ট্রসহ সবাইকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই। সবাই নিরাপদে থাকছে।’

আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন কাদের।

তিনি বলেন, ‘আজকে যদি কোনো বিষয়ে টানাপড়েন হয়, তার বিচার চাইছেন আপনারা (বিএনপি)? বিচার তো চাইবে যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে আমাদের কথা হবে। আপনারা (বিএনপি) কে? হু আর ইউ টু আস্ক।’

দেশে বিভিন্ন সময়ে গুম হওয়া কয়েকজনের পরিবারের সঙ্গে গত ১৪ ডিসেম্বর দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ২০১৩ সাল থেকে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের শাহীনবাগের বাসায় পিটার হাস যখন অবস্থান করছিলেন, তখন বাইরে ‘মায়ের কান্না’ সংগঠনের ব্যানারে কিছু মানুষ জড়ো হন। এ অবস্থায় নিরাপত্তাকর্মীদের সহায়তায় তিনি সেখান থেকে বেরিয়ে যান।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...