Don't Miss
Home / আজকের সংবাদ / কেশবপুরে সেপটিক ট্যাংকে ৫ শ্রমিকের মৃত্যু

কেশবপুরে সেপটিক ট্যাংকে ৫ শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় উপজেলার বরণডালী গ্রামে অজিয়ার রহমানের বাড়ির সেপটি ট্যাংকি পরিষ্কারের সময় তাদের মৃত্যু হয়।

Jessore-1নিহতরা হলেন- উপজেলার বরণডালি গ্রামের আহাদ আলী গাজী (৪৫), তার ছেলে শফিকুল ইসলাম (২৩), সাহাপুর গ্রামের আব্দুল হামিদ (২২), ইকবাল হোসেন (৩৫) ও আল আমিন (২৮)।

বিকাল পৌনে ৫টার দিকে ঘটনাস্থলে ফায়ার বিগ্রেড লাশ উদ্ধার করে।কেশবপুর থানার ওসি শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

অজিয়ার মোড়ল সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে তার বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছে। বিকালে শ্রমিকরা ওই ট্যাংকের ছাদ জমানোর কাজে ব্যবহৃত বাঁশ ও কাঠ খুলতে ভেতরে ঢোকে।

এরপর অল্প সময়ের মধ্যে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।

ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন অজিয়ার।

কেশবপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ট্যাংকে প্রথমে তিন শ্রমিক নামেন। তারা না উঠলে কিছুক্ষণ পর নামেন শফিকুল ইসলাম। তিনিও না ওঠায় নামেন তার বাবা আহাদ আলী গাজী।

এরপর কেউ না ওঠায় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে পাঁচ জনের লাশ উদ্ধার করে।

ওসি বলেন, লাশগুলো ওই বাড়িতে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...