Don't Miss
Home / রাজনীতি / কোনো হুমকিকে ভয় পায় না রাজপথের সংগঠন আওয়ামী লীগ : ওবায়দুল কাদের
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

কোনো হুমকিকে ভয় পায় না রাজপথের সংগঠন আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন। অনেক আন্দোলন-সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে। কোনো আন্দোলন, সংগ্রাম ও হুমকিকে ভয় পায় না।সোমবার তার বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক দফা অথবা দশ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না।

তিনি বলেন, জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের দাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ। অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন হচ্ছে ফেসবুক আর মিডিয়া নির্ভর।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ব্যর্থ বিএনপির গণ-আন্দোলনের হুমকি কোনো কাজে আসবে না। বিএনপির এসব হুমকি নিজেদের পদ-পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচন আসন্ন এবং চতুর্থ দফা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে। এরপর পঞ্চম ধাপও সমাগত। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলের সর্ব-পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন, তাদের তালিকা প্রস্তুত করতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...