Don't Miss
Home / হোম স্লাইডার / কোন দেশে যাচ্ছে এবার অর্থনীতির নোবেল
অর্থনীতির নোবেল

কোন দেশে যাচ্ছে এবার অর্থনীতির নোবেল

এমএনএ অর্থনীতি ডেস্ক : আজ থেকে ৫৩ বছর আগে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এ যাবৎ সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের ঘরে অর্থনীতিতে নোবেল পুরস্কার গেছে। এ পর্যন্ত ৪০ বার এই নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের ঘরে গেছে। তবে ১৯৬৯ সালে প্রথম নোবেল পুরস্কার পান নরওয়ের রাগনার ফ্রিশ। দেশটিতে তিনবার নোবেল পুরস্কার গেছে। ১৯৮৯ সালে দ্বিতীয়বারের মতো নরওয়ের হয়ে পুরস্কার পান ট্রিগভে হাভেলমো। তৃতীয়বারের মতো পুরস্কার পান ২০০৪ সালে ফিন কিডল্যান্ড। অর্থনৈতিক পদ্ধতিগুলো বিশ্লেষণে গতিশীল নকশা তৈরির জন্য এ পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে ইকোনমেট্রিক্স অবকাঠামাতে সম্ভাবনা তত্ত্ব ও সমপ্রবাহে অর্থনৈতিক গঠনের স্বচ্ছ ব্যাখ্যা প্রদানের জন্য নোবেল কমিটি পুরস্কার দেয়।

যুক্তরাষ্ট্র প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পায় ১৯৭০ সালে। পল স্যামুয়েনকে অর্থনীতির গবেষণাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার কারণে এ পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয়বার পুরস্কার আসতে বেশি দেরি করতে হয়নি। অর্থাৎ পরের বছরই পুরস্কার চলে আসে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পর্যবেক্ষণের অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে পায় নোবেল কমিটি। একই সঙ্গে যুক্তরাজ্যের জন হিকসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯৭২ সালেও যুক্তরাষ্ট্রের ঘরে নোবেল যায়। কেনেথ এরো নিয়ে আসেন এ পুরস্কার। সাধারণ অর্থনৈতিক ভারসাম্য তত্ত্বের অবদানের জন্য তিনি পুরস্কার পান।

যুক্তরাজ্য নোবেল পেয়েছে ৮ বার। প্রথম পায় ১৯৭২ সালে। দ্বিতীয়বারের মতো এ পুরস্কার আসে ১৯৭৭ সালে। পান জেমস মিড। রাশিয়া নোবেল পায় ৩ বার। ১৯৭৩ সালে প্রথম পুরস্কার পান ওয়াসিলি লেওন্তিয়েফ। তিনি মূলত ইনপুট-আউটপুট মডেল উন্নয়নের জন্য এ পুরস্কার লাভ করেন।
ফ্রান্স নোবেল পুরস্কার পায় ৫ বার। প্রথম পান জেরার্ড দেব্রু। ১৯৮৩ সালে অর্থনৈতিক তত্ত্বে নতুন বিশ্লেষণ পদ্ধতি সজ্জিত করার কারণে তিনি এ পুরস্কার পান। কানাডা, নেদারল্যান্ডস ২ বার করে এ পুরস্কার লাভ করে। প্রথম যখন নোবেলের প্রচলন হয় তখনই নরওয়ের সঙ্গে নেদারল্যান্ডসকে দেওয়া হয়। নেদারল্যান্ডসের যিনি প্রথম নোবেল পান, তিনি হলেন ইয়ান টিনবার্গেন। ১৯৯৮ সালে প্রথম ভারতের অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করেন। তিনি জনকল্যাণ অর্থনীতিতে মৌলিক অবদানের জন্য এ পুরস্কার পান। আবার দ্বিতীয়বারের মতো নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে তাদের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির জন্য এ পুরস্কার দেওয়া হয়। স্বামী-স্ত্রী হিসেবে যৌথভাবে নোবেল পুরস্কার পাওয়া বিরল।

সুইডেন প্রথম নোবেল পুরস্কার পায় ১৯৭৪ সালে। গুনার মিরদালের মুদ্রা তত্ত্ব ও অর্থনৈতিক উত্থান-পতনের বিষয়টি নোবেল কমিটির কাছে গুরুত্ব পায়। দ্বিতীয়বার পুরস্কার পান ১৯৭৭ সালে বেটিল ওলিন। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহের ওপর তিনি এ পুরস্কার পান। অস্ট্রিয়া, জার্মানি, ইসরাইল, সাইপ্রাস, ফিনল্যান্ড একবারই নোবেল পুরস্কার লাভ করে। ১৯৭৪ সালে অস্ট্রিয়া যখন নোবেল পুরস্কার লাভ করে, তখন একই সঙ্গে সুইডেনকেও দেওয়া হয়। এ ছাড়া জার্মানিকে যখন ১৯৯৪ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়, তখন একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়। জার্মানির রাইনহার্ড সেল্টেন পুরস্কার লাভ করেন। ২০১০ সালে একসঙ্গে চারজনকে নোবেল দেওয়া হয়। এর মধ্যে সাইপ্রাসের ক্রিস্টোফার পিসারাইডাস নোবেল লাভ করেন। আজ সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এখন দেখা যাক কোন দেশে যাচ্ছে এবারের নোবেল।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...