Don't Miss
Home / খেলাধূলা / কোপা আমেরিকা আর্জেন্টিনায় হবে না
ফুটবল

কোপা আমেরিকা আর্জেন্টিনায় হবে না

এমএনএ খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টিনায় কোপা আমেরিকা টুর্নামেন্ট হবে না। সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিযোগিতা শুরু হতে বাকি ছিল আর ১৩ দিন। এত কাছে এসে কনফেডারেশন সিদ্ধান্ত নিল, আর্জেন্টিনাতে কোপা আমেরিকা টুর্নামেন্ট হবে না। এবার আর্জেন্টিনা ও কলম্বিয়ায় কোপা আমেরিকা হওয়ার কথা ছিল। কিন্তু গত ২০ মে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন জানায়, কলম্বিয়ায় ঘরোয়া অসন্তোষ চলছে। তাই সেখান থেকে কোপা আমেরিকা কাপের খেলা সরিয়ে দেয়া হলো। কিন্তু এবার তারা আর্জেন্টিনাতেও আর টুর্নামেন্ট না করানোর সিদ্ধান্ত নিল। এই বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট কবে, কোথায় হবে তা জানানো হয়নি।

কেন তারা আর্জেন্টিনায় ম্যাচ বাতিল করলেন তার বিস্তারিত ব্যাখ্যা এখনো দেয়া হয়নি। ফেডারেশন বলেছে, তারা আর্জেন্টিনায় ১০ দেশের এই টুর্নামেন্ট করবেন না। কারণ, বর্তমান পরিস্থিতিতে তা করা সম্ভব নয়।

আর্জেন্টিনায় এখন করোনার প্রকোপ বেড়েছে। সেখানে এখন নয় দিনের লকডাউন চলছে। গত শুক্রবার একটা সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৭০ শতাংশ মানুষ এই করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট না করার পক্ষে।

ফেডারেশনের তরফে জানানো হয়েছে, অন্য কিছু দেশ এই টুর্নামেন্টের আয়োজন করতে চায়। বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...