Don't Miss
Home / হোম স্লাইডার / কোম্পানির নিবন্ধনে সাকিবের বাবার জায়গায় অন্য নাম
দুর্নীতি

কোম্পানির নিবন্ধনে সাকিবের বাবার জায়গায় অন্য নাম

এমএনএ খেলাধুলা ডেস্কঃ সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। দুর্নীতি ও অনৈতিক আর্থিক লেনদেনে বারে বারে আসছে তার নাম। ব্যবসায় নেমে নানা ধরনের সমালোচনার মধ্যে এবার পুঁজিবাজার সংশ্লিষ্ট যে বিষয়গুলো সামনে আসছে, তার মধ্যে সবশেষ সংযোজন হলো তার বাবার নামের জায়গায় অন্য একজনের নাম ‍উল্লেখ।

পুঁজিবাজারে ব্যবসা করার জন্য ক্রিকেটার সাকিব আল হাসান যে ব্রোকারেজ হাউজ এর ব্যবসা খুলেছেন সেই কোম্পানির নিবন্ধনের সময় তার বাবার নামের স্থানে ভুল করে আরেক পরিচালকের বাবার নাম বসেছে।

মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর বা আরজেএসসি এই ভুল করেছে। আমাদের কোম্পানির সব তথ্য ঠিক আছে।

রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি আরজেএসসি সাকিব আল হাসান এর বাবার নামের স্থানে ভুল করে আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজি সাদিয়া হাসানের বাবার নাম লিখেছে বলে জানান তিনি।

সাকিব আল হাসানের বাবার নাম খন্দকার মাসরুর রেজা। কিন্তু গণমাধ্যমে প্রকাশ হওয়া মোনার্ক হোল্ডিংস লিমিটেড কোম্পানির ফর্ম ১৫ তে দেখা যাচ্ছে সাকিব আল হাসান এর বাবার নাম দেওয়া হয়েছে কাজী আব্দুল লতিফ।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ারে কারসাজি করে যে চক্রটি ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে বলে বিএসইসির তদন্তে বেরিয়ে এসেছে, সেই কারসাজি চক্রের মূল অভিযুক্ত পুঁজিবাজারে বহুল আলোচিত-সমালোচিত মুখ আবুল খায়ের হিরু।

ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস এর মালিকানায় আছে সাকিব আল হাসান, আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর ও জাভেদ এ মতিন নামে একজন।

কোম্পানি নিবন্ধন এর কাজ করেন এমন একজন বলেন, এই কোম্পানির তথ্য যখন তৈরি করা হয়েছে, ভুল তখন করা হয়েছে, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর বা আরজেএসসি সেই ভুল তথ্যের উপর নিবন্ধন দিয়েছে।

ক্রিকেটার সাকিব আল হাসান গত কয়েক বছরে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন, এর মধ্যে ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংস লিমিটেড যাত্রা শুরু করে চলতি বছরের জানুয়ারি মাসে।

x

Check Also

মহান মে দিবস আজ: শ্রমিকের অধিকার ও মর্যাদার অঙ্গীকার পুনর্ব্যক্ত

এমএনএ প্রতিবেদক ঐতিহাসিক মহান মে দিবস আজ। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই ...