Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

এমএনএ রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার।

আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চামড়ার দর নির্ধারণের কথা জানান।

মন্ত্রী জানান, ঢাকায় লবন ছাড়া গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা।

অন্যদিকে খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা আর বকরির চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা। এছাড়া মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ টাকা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী চামড়ার নির্ধারিত এই দর যাতে গরীবরা পায় তা নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদের মধ্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ফার্নিশ লেদার গুডস ও ফুটওয়্যার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

x

Check Also

কোরবানির ঈদ সামনে: সীমান্তে চোরাই পশুর নির্মম বাণিজ্য, ক্ষতবিক্ষত গরু-মহিষ ঢুকছে দেশে

এমএনএ প্রতিবেদক কোরবানির ঈদ যত ঘনিয়ে আসে, ততই সক্রিয় হয়ে ওঠে সীমান্তজুড়ে চোরাই পশুর অবৈধ ...