Don't Miss
Home / আজকের সংবাদ / বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদ

বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদ

এমএনএ রিপোর্ট : বাংলাদেশের আকাশে আগামী বুধবার জিলহজ্বের চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৭ তারিখে ১৪৩৮ হিজরী সনের জিলহজ্ব মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ গ্রহণের নির্দেশ দেয়া হল।

পর্যবেক্ষণের তথ্য টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকায় প্রেরণ করতে আগামী ২৩ আগস্ট চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...