Don't Miss
Home / খেলাধূলা / ক্রিকেটিয় দুই মোড়ল দের জরিমানা করল আইসিসি

ক্রিকেটিয় দুই মোড়ল দের জরিমানা করল আইসিসি

এমএনএ খেলাধুলা ডেস্ক : ইংল্যান্ড ও ভারতের মধ্যে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। নটিংহ্যামে প্রথম টেস্ট শেষেই দু’দলই পড়েছে জরিমানার মুখে। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি‌র ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি দুই পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, নটিংহ্যাম টেস্ট ড্র হওয়ায় চার পয়েন্ট করে পাওয়ার কথা ছিল এই দু‌’দলের। কিন্তু স্লো ওভার রেটের কারণে তাদের দুই পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।

সিরিজের প্রথম টেস্টে ‍দুই দলের বোলারদের আধিপত্য দেখা গেছে। ভারতীয় দলের পেসারদের দারুণ বোলিং করতে দেখা যায় এই ম্যাচে। তিন পেসারের সঙ্গে একজন স্পিনার ছিল ভারতীয় দলে। তবে ইংল্যান্ড দলে ছিল চারজন পেসার।

সিরিজের প্রথম টেস্ট শেষে স্লো ওভার রেটের অভিযোগ তোলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এরপর দুই দলকে ম্যাচ ফি‌র ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি পয়েন্ট কেটে নিয়েছে। জরিমানার কারণে পয়েন্ট হারানোর ফলে ভবিষ্যতে ভুগতে হতে পারে ভারত ও ইংল্যান্ডকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মৌসুম এটি। ২০১৯-২১ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। তবে শিরোপার স্বাদ পায়নি বিরাট কোহলির দল। গত জুনে সাউদাম্পটনের সেই ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে নিউজিল্যান্ড।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...