Don't Miss
Home / আন্তর্জাতিক / ক্ষমতা ছাড়ার আগেই ইমপিচমেন্টের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগেই ইমপিচমেন্টের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পার্লামেন্ট ভবনে নজিরবিহীন হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডেমোক্রেটরা। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্প যদি এখনি পদত্যাগ না করেন, তাহলে তাকে অভিশংসনের মুখে পড়তে হবে।
২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানোর নজিরবিহীন এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

ন্যান্সি পেলোসি বলেন, যদি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ না করেন, তবে তাকে আগের মতো অভিশংসন করা হবে। পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের আগেই ট্রাম্পের অপসারণ চান পেলোসি। এর জন্য মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর জরুরি ব্যবহারের তাগিদ দেন তিনি।

এর আগেও একবার ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয়েছিল। যদিও এ কারণে তাকে ক্ষমতা ছাড়তে হয়নি।

পেলোসি বৃহস্পতিবার বলেন, ট্রাম্পকে দ্রুত ক্ষমতা থেকে সরাতে হবে। তার স্বাভাবিকভাবে দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহ আগেই বাইডেনকে প্রেসিডেন্ট দেখতে চান পেলোসি। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের উচিত হবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে যা করা দরকার তার সবই করা।

ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও পেলোসি দুজনই ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জানান। তারা ভাইস প্রেসিডেন্ট আহ্বান জানান দ্রুত যেন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা হয়। ভাইস প্রেসিডেন্ট যদি সেই পথে না যায়, তবে ট্রাম্পকে আরেকবার অভিশংসনের মুখোমুখি হতে হবে।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকাপে ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি বলেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সশস্ত্র হামলা উসকে দিয়েছেন। তার উসকানিতেই ক্যাপিটল হিল যেটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পবিত্র ভূমি রক্তাক্ত হয়েছে। কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে সহিংস হামলার ঘটনা ঘটেছে, যেটি এককথায় ভয়াবহ। এ ন্যক্কারজনক ঘটনা ভোলা সম্ভব নয়।

প্রসঙ্গত নির্বাচনে জেতা বাইডেনকে পরে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে বুধবার কংগ্রেসের অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। সে সময় শত শত ট্রাম্প সমর্থক কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষে নিহত হন অন্তত চারজন। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাংবাদিকদের পেলোসি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ হোয়াইট হাউসে বসে আছেন, ততক্ষণ আমরা খুব কঠিন অবস্থায় আছি।’

পেলোসির ভাষ্য– প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দেয়ায় ক্যাপিটল পুলিশপ্রধান স্টিভেন সান্ডেরও অপসারণ চান এ ডেমোক্র্যাট নেতা

x

Check Also

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে: রাষ্ট্রপতি

এমএনএ প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ যে গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে, ...