Don't Miss
Home / আন্তর্জাতিক / খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ২৫
খারকিভে

খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ২৫

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গল ও বুধবার রাশিয়ার হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ।

তিনি বলেন, রাশিয়ানরা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আবাসিক জেলা এবং খারকিভ অঞ্চলের শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, রাশিয়ান বেসামরিক লোকদের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। এটি প্রমাণ করে যে আমরা চের্নিহিভ বা কিয়েভের মতো একই পরিস্থিতি আশা করতে পারি না।

ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ একটি ভিডিও ভাষণে বলেন, রুশ বাহিনী জনসংখ্যাকে আতঙ্কিত করতে এবং ইউক্রেনকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতে খারকিভে আঘাত করছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রায় তিন মাসের যুদ্ধে দু’দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...