Don't Miss
Home / রাজনীতি / বাঙালির সমস্ত অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আ. লীগঃ তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

বাঙালির সমস্ত অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আ. লীগঃ তথ্যমন্ত্রী

এমএনএ রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস প্রকৃতপক্ষে বাঙালি জাতিরই ইতিহাস উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে উদ্বৃত্তের দেশে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। অর্থাৎ, বাঙালি জাতির সব অর্জন এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে।

আগামী দিনের চ্যালেঞ্জ সম্পর্কে দলের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, স্বাধীনতাবিরোধী অপশক্তি যারা এখনো বাংলাদেশে আস্ফালন করে এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। বিএনপি এখনো জামায়াতকে নিয়ে রাজনীতি করে এবং তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, স্বাধীনতার বিরুদ্ধে তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্রকে পরাস্ত করে আমরা বাংলাদেশকে উন্নতি-সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

ড. হাছান বলেন, অতীতে যেমন সব ষড়যন্ত্র ছিন্ন করে আওয়ামী লীগের নেতৃত্বে বিশেষত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে, ইনশাআল্লাহ্ ২০৪১ সাল নাগাদ সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...