Don't Miss
Home / রাজনীতি / খালেদার বায়োপসি রিপোর্ট বিশ্লেষণে বসছে মেডিক্যাল বোর্ড
খালেদা জিয়া

খালেদার বায়োপসি রিপোর্ট বিশ্লেষণে বসছে মেডিক্যাল বোর্ড

এমএনএ রাজনীতি ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বায়োপসির রিপোর্ট হাতে এসেছে। রিপোর্ট বিশ্লেষণে বসছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। ওই বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতেই তার বায়োপসি রিপোর্ট হাতে এসেছে। খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন, ‘আমরা তো তাকে হাসপাতালে ভিজিট করতে যেতে পারি না। ফোনে ফোনে আলাপে যতটা ইনফরমেশন পাওয়া যায়। শুনেছি রিপোর্ট এসেছে। সেটার পরিপ্রেক্ষিতে নতুন ধারায় চিকিৎসাও চলছে।’

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বায়োপসির রিপোর্ট আমরা পেয়েছি। মেডিক্যাল বোর্ড সেটি নিয়ে নিজেদের মধ্যে বেসিক আলাপ করে ফেলেছেন। সে অনুযায়ী নতুন কায়দায় চিকিৎসাও শুরু হয়েছে। এটা অ্যানালাইসিস করার জন্য মেডিক্যাল বোর্ড একটু বসবেন।’ রিপোর্টের ফলাফল জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘ঐ যে বললাম। মেডিক্যাল বোর্ড বসবে। তখন বিস্তারিত জানা যাবে।’ তবে এ মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানান তার এই ব্যক্তিগত চিকিৎসক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ম্যাডাম ভাল আছেন শুনেছি। সার্বিক অবস্থা ডাক্তার আর মহাসচিব জানেন। পরে আমাদের অবহতি করেন।’

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...