Don't Miss
Home / হোম স্লাইডার / খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ৩ নভেম্বর

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ৩ নভেম্বর

এমএনএ রিপোর্ট : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী ৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ দিন ধার্য ছিল।

খালেদা জিয়া হাজির না হয়ে তার আইনজীবীদের দিয়ে সময়ের আবেদন জানান। এ আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ৩ নভেম্বর পুনর্নির্ধারণ করে আদালত।

khaleda10২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।

মামলার অপর অভিযুক্তরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

গত, ১৭ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরা ও পুনরায় সাক্ষ্যগ্রহণ সংক্রান্ত আবেদন দুটি খারিজ করে দেন বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে ১৮ এপ্রিল হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আবেদনে মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়।

এই মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা ও পুনরায় সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত দুটি আবেদন নিম্ন আদালতে খারিজ হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া দুটি রিভিশন আবেদন করেন হাইকোর্টে। গত ১৫ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার রিভিশন আবেদন দুটি খারিজ করে দেন। পরবর্তী সময়ে গত ৩১ মে লিভ টু আপিলের আবেদনকরেন খালেদা জিয়া।

ট্যাগ : খালেদা জিয়ার, আত্মপক্ষ, সমর্থন, পিছিয়ে, ৩ নভেম্বর
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...