Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়ার বিচার হওয়া উচিত: হাছান মাহমুদ

খালেদা জিয়ার বিচার হওয়া উচিত: হাছান মাহমুদ

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে যেভাবে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করা হয়েছে, বিশ্বরাজনীতিতে এমন জঘন্য দৃষ্টান্ত আর নেই। এ ঘটনার বিচার না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তাই ন্যায়বিচারের স্বার্থে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেখানে পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়ার hasan-mahmudবিচার করা উচিত।

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির জবাবে হাছান মাহমুদ বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হোক, সেটা আমরাও চাই। তাই ২০১৪ সালের মতো ভুল সিদ্ধান্ত না নিয়ে ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার প্রস্তুতি নিন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে কেবল রামপাল নয়, দেশে কোনো বিদ্যুৎ কেন্দ্রই হতো না। ২০০১ সালে তারা ক্ষমতায় থাকতে বিদ্যুৎ খাতে ২১ হাজার কোটি টাকা লোপাট হলেও এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় এমএ করিমসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগ : খালেদা জিয়া, পেট্রোল বোমা, নির্দেশদাতা, সুশাসন, বিশেষ ট্রাইব্যুনাল, ড. হাছান মাহমুদ, উচিত
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...