খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধে ট্রেন চলাচল বন্ধ
Posted by: News Desk
April 2, 2019
এমএনএ রিপোর্ট : পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকরসহ ৯ দফা দাবিতে করা খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেছে।
বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে মঙ্গলবার সকাল ছয়টা থেকে চলছে ৭২ ঘণ্টার ধর্মঘট। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে তাদের ধর্মঘট শুরু হয়। এসময় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দেন পাটকল শ্রমিকরা।
আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে পাটকল শ্রমিকরা খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়া খুলনা-যশোর মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, তাদের অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ঠিক সময়ে যেতে পারেনি মেঘনা, পাহাড়িকা ও সোনার বাংলা ট্রেন। প্রায় ৩০ মিনিট করে বন্ধ ছিল এসব ট্রেন।
এদিকে সকাল ৭টা ও ৮টার শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্য যেতে পারলেও ৯টা থেকে কোনো ট্রেন যেতে পারেনি।
আমিন জুট মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল রহমান গণমাধ্যমকে বলেন, ১২টা পর্যন্ত এ অবরোধ চলতে থাকবে। আমাদের ন্যায্য দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে।
পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, ‘শ্রমিকদের সাত থেকে নয় সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর ফলে পরিবারের সদস্যদের নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন শ্রমিকরা।
তিনি বলেন, ‘গত মাসে বিজেএমসির চেয়ারম্যান পাটকল শমিকদের সঙ্গে বৈঠক করে ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।’
শ্রমিক নেতারা জানান, ‘আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ চলবে। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, সীতাকুণ্ড এলাকায় কিছু সময়ের জন্য তারা ট্রেন আটকে দিয়েছে। পরে স্বাভাবিক হয়ে যায়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বন্ধ খুলনায় চলাচল পাটকল অবরোধে ট্রেন শ্রমিকদের 2019-04-02