Don't Miss
Home / সাহিত্যপাড়া / খেলার আগে টেনশনে আমার দম বন্ধ হয়ে যায়: পরীমণি
খেলার

খেলার আগে টেনশনে আমার দম বন্ধ হয়ে যায়: পরীমণি

এমএনএ খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টিনার কট্টর সমর্থক পরীমণি। প্রিয় দলের খেলা দেখতে সব কাজ ছুটি দিয়ে টিভির সামনে বসে যান তিনি। কিন্তু স্বস্তি নিয়ে খেলা দেখা হয় না তার। মেসি বাহিনী কি করবে না করবে— সেই ভাবনায় খেলার আগেই দম বন্ধ হয়ে আসে তার। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আজ ৩ ডিসেম্বর পরীর প্রিয় দল আর্জেন্টিনার খেলা। নক আউট পর্বে তারা মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ নিয়ে তার টেনশন কেমন হচ্ছে— জানতে চাইলে এ কথা জানান তিনি।

পরীমণি বলেন, ‘টেনশনে হবে না কেন। খেলা শুরুর আগে তো টেনশনে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবে রাজ ব্রাজিল সমর্থক হলেও আমাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করে। আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখে আমাকে উৎসাহ দেয়।’

বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। এই ম্যাচে নামার আগে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। জানিয়েছেন, সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তার দল। আশা করা যায়, কোচের এই বার্তা শুনে কিছুটা হলেও স্বস্তি পাবেন পরীমণি।

মাতৃত্বজনিত কারণে বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমণি। তিন মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়েই কাটে তার সময়। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘মা’। মাতৃত্বটা যখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ঠিক তখন পর্দায়ও মা হয়ে আসছেন এই অভিনেত্রী।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...