Don't Miss
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রকে ছাড়া সমস্যায় পড়বে ফিনল্যান্ড: প্রধানমন্ত্রী সান্না মারিন
নির্ভর

যুক্তরাষ্ট্রকে ছাড়া সমস্যায় পড়বে ফিনল্যান্ড: প্রধানমন্ত্রী সান্না মারিন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপ এখনও ‘যথেষ্ট শক্তিশালী নয়’ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছে তাদের বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন।

ন্যাটো সামরিক জোটে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকা ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরকালে বলেছেন, ইউরোপের প্রতিরক্ষা অবশ্যই জোরদার করতে হবে। ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া ফিনল্যান্ড ও ইউরোপ সমস্যায় পড়তে পারে।

ইউক্রেনকে সহায়তা দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সামরিক ভাণ্ডার কমে গেছে। সান্না মারিন বলেছেন, ইউরোপীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে আরো কিছু পদক্ষেপ দরকার।

সিডনিতে শুক্রবার কথা বলার সময় সান্না মারিন বলেন, ইউক্রেনকে প্রচুর অস্ত্র, প্রচুর আর্থিক সাহায্য, প্রচুর মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ ইউরোপ এখনো যথেষ্ট শক্তিশালী নয় বলেও মনে করেন তিনি। ইউরোপকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইউরোপীয় প্রতিরক্ষার বিষয়টি এলে এখানকার প্রতিরক্ষাশিল্পের ক্ষেত্রে এই সক্ষমতা তৈরি করতে হবে; আমরা যেন বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...