Don't Miss
Home / আজকের সংবাদ / গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু ১৩ হাজার। দেশ হিসেবে আমেরিকায় একদিনে ৩ হাজার।

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু ১৩ হাজার। দেশ হিসেবে আমেরিকায় একদিনে ৩ হাজার।

এমএনএ সংবাদ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) বিশ্বের বিভিন্ন দেশে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২৩ লাখ ৭৭ হাজার ছাড়িয়ে গেছে।

এদিন তিন হাজারের বেশি মৃত্যুতে আমেরিকায় মোট প্রাণহানি ৪ লাখ ৮৭ হাজারের মতো।

বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ১৪শ’ মৃত্যু দেখল ব্রাজিল। লাতিন দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন দু’লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। মেক্সিকোতেও এদিন রেকর্ড করা হয় ১৩ শতাধিক মৃত্যু। এক লাখ ৭০ হাজারের কাছাকাছি দেশটির মোট প্রাণহানি।

এছাড়া ৫ থেকে ৬ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন জার্মানি-স্পেন-রাশিয়া ও ব্রিটেনে। নতুনভাবে ৪ লাখ ৩৮ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। বিশ্বে মোট সংক্রমিত ১০ কোটি ৮৩ লাখের কাছাকাছি।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...