Don't Miss
Home / জাতীয় / গবেষকরা বলছেন দেশে করোনা আক্রান্তের ৯৮ শতাংশই ডেল্টায় সংক্রমিত

গবেষকরা বলছেন দেশে করোনা আক্রান্তের ৯৮ শতাংশই ডেল্টায় সংক্রমিত

এমএনএ জাতীয় ডেস্ক : দেশে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশের শরীরে ডেল্টা ধরন পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউতে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের সুপারভাইজার শারফুদ্দিন আহমেদ।

চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত এই গবেষণা করা হয়। গবেষণায় ৩০০ জন করোনা রোগীর নমুনা ব্যবহার করা হয়।

শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার জিনোম সিকোয়েন্সিং গবেষণার উদ্দেশ্য ভাইরাসটির জিনোমের চরিত্র উন্মোচন, মিউটেশনের ধরন এবং বৈশ্বিক ভাইরাসের জিনোমের সঙ্গে এর সম্পর্ক বের করা এবং বাংলাদেশি কোভিড-১৯ জিনোম ডাটাবেস তৈরি করা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...