গরমে সাদা পোশাকে মিলে স্বস্তি ও আরাম
Posted by: News Desk
June 25, 2019
এমএনএ ফিচার ডেস্ক : শুভ্র সাদা পোশাক যেমন আভিজাত্যের প্রতীক, তেমনি গরমে মিলে স্বস্তি ও আরাম। বিদায় নিয়েছে শীত বেশ কিছুিদন হলো। এখন রাজত্ব গ্রীষ্মের।
প্রকৃতিতে ধীরে ধীরে বাড়ছে গ্রীষ্মের তাপদাহ। আর কিছুদিন গেলেই গরমে অতিষ্ঠ হবে জনজীবন। প্রকৃতি ফুলে-ফলে সেজে উঠলেও নাগরিক জীবনে গরম সুঁচের মতো বিঁধবে।
তাই এ সময় পোশাক পছন্দের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। পোশাক ও পোশাকের রঙ এমন হতে হবে যেটা গায়ে জড়ালে আপনি আরাম বোধ করবেন।
কালো বা অন্য গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে শরীরকে গরম করে তোলে। কিন্তু সাদা রং সূর্যের তাপ শোষণ করে না। সাদা রং শুধু তাপ শোষণই পরিহার করে না, চোখেও এনে দেয় অন্যরকম প্রশান্তি।
তাই গরমে সাদা পোশাকের জুড়ি মেলা ভার। সাদা একরঙা বা সাদা প্রিন্টের কাপড় পছন্দ করতে পারেন। আরামদায়কও হবে, ফ্যাশনেও আসবে বৈচিত্র্য।
সাদা রং পছন্দ করলেও দ্রুত ময়লা হয়ে যায় বলে অনেকে পরতে চান না বা আগ্রহ হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে প্রতিদিন যদি আপনি আপনার পোশাকটা হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন কাপড় ভালো থাকবে, আবার ময়লা হলেও লালচে হবে না। তাই প্রতিদিনের পোশাক ধুয়ে ফেলুন।
গরমে ছেলেরা পরতে পারেন টি-শার্ট, হাফ শার্ট। একটু ঢিলেঢালা পোশাক আপনাকে এই গরমে একটু হলেও আরাম দেবে। চাইলে আপনি সাদা রঙের টি-শার্ট পরে বিভিন্ন অনুষ্ঠানেও যেতে পারেন।
এ ক্ষেত্রে খুব গাঢ় রং নির্বাচন না করাই ভালো। চোখের প্রশান্তির জন্য হালকা রং ভালো। এ ক্ষেত্রে সাদা হতে পারে আদর্শ রং।
বাচ্চাদের জন্যও সাদা রং বেশ মানানসই। তাই বাচ্চাদের জন্যও নিতে পারেন সাদা রঙের পোশাক।
স্বস্তি গরমে সাদা মিলে পোশাকে আরাম 2019-06-25