Don't Miss
Home / হোম স্লাইডার / গাড়ির ছায়া লাইন অতিক্রম করায় জরিমানা!

গাড়ির ছায়া লাইন অতিক্রম করায় জরিমানা!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নির্ধারিত লাইন তো দূরের কথা উল্টো লাইনে গাড়ি চালানোর ঘটনা হরহামেশাই। ওইসব ঘটনায় কোনো কোনো ক্ষেত্রে জরিমানা হলেও অনেক ক্ষেত্রে নীতিনির্ধারকরাই তার তোয়াক্কা করেন না। কিন্তু রাশিয়ায় এক ব্যক্তির ক্ষেত্রে যা ঘটলে তা রীতিমতো ‘বাড়াবাড়িই’ বলা যায়। সেটা হলো তার গাড়ির ছায়া লাইন অতিক্রম করায় তাকে জরিমানা করা হয়েছে!

Car-Crossing-Lineনির্ধারিত লাইনে নিয়ম মেনেই গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাশিয়ান ওই ব্যক্তি। মস্কোর মোটরওয়েতে তার গাড়ির চাকা নির্ধারিত লাইনেই রয়েছে, বিষয়টি তিনিও জানেন।

কিন্তু বিপত্তি ঘটালো ক্যামেরা ফুটেজ। ওই ফুটেজে দেখা গেলো তার গাড়ির ছায়া সড়কের মাঝখানে আঁকা সাদা রংয়ের লাইন অতিক্রম করেছে। ব্যাস, তাতেই হাতে ধরিয়ে দেওয়া হলো জরিমানার কাগজ। কারণ, তিনি নাকি ট্রাফিক আইন ভঙ্গ করেছেন।

নাছোড়বান্দা ওই ব্যক্তি তীক্ষ্ণভাবে ভিডিও ফুটেজ দেখে যুক্তি দাঁড় করালেন, চাকাতো লাইন অতিক্রম করেনি!

গত ২৫ আগস্টের ওই ঘটনার বিষয়ে রাশিয়া ট্রাফিক পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তবে জরিমানার অর্থ কি পরিমাণ ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

ট্যাগ : মস্কো, রাশিয়া, জরিমানা, নির্ধারিত লাইন
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...