Don't Miss
Home / হোম স্লাইডার / গিনেস বুকে ডিএসসিসির ঢাকা পরিচ্ছন্নতা অভিযান

গিনেস বুকে ডিএসসিসির ঢাকা পরিচ্ছন্নতা অভিযান

এমএনএ রিপোর্ট : গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’।

ঢাকা পরিচ্ছন্নতা অভিযান গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়ার বিষয়টি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর তা দেখে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

গত ১৩ এপ্রিল প্রতীকী পরিচ্ছন্নতায় গিনেস বুকে থাকা পূর্বের রেকর্ডের লোকসংখ্যার থেকে অনেক বেশি লোক অংশগ্রহণ করে ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন ছিল। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে।

ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে ভারতের আহমেদাবাদের কাছের একটা শহরে ৫ হাজার ২৬ জনকে নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করার একটি রেকর্ড রয়েছে। সেই রেকর্ড ভাঙার চেষ্টা করার পাশাপাশি পরিচ্ছন্নতায় জনগণকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচিতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করলেও রেজিস্ট্রেশন অনুযায়ী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এর মধ্য দিয়ে পুরো রাজধানী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ অভিযান কর্মসূচি পালিত হয়েছিল।

কর্মসূচিতে জাতীয় স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিস, অভিনয়শিল্পী, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লোকজন অংশ নিয়েছিলেন।

ভারতের আহমেদাবাদের কাছের একটা শহরে ৫ হাজার ২৬ জন লোক নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করার একটি রেকর্ড রয়েছে। সেই রেকর্ড ভাঙার চেষ্টা করার পাশাপাশি পরিচ্ছন্নতায় জনগণকে সচেতন করতে এ উদ্যোগ নিয়েছিল ডিএসসিসি কর্তৃপক্ষ।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...