Don't Miss
Home / হোম স্লাইডার / গুটি’তে মাদক পাচারকারীর চরিত্রে বাঁধন
বাঁধন
বাঁধন

গুটি’তে মাদক পাচারকারীর চরিত্রে বাঁধন

এমএনএ বিনোদন ডেস্কঃ অভিনেত্রী আজমেরী হক বাঁধন ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন হলেও কাজে প্রভাব পড়তে দেননি। অভিনয়ে একাগ্রতা, নিষ্ঠা, আত্মত্যাগ তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের সিঁড়িতে। তার ক্যারিয়ারে ‘রেহানা মরিয়ম নূর’ অনন্য মাত্রা যোগ করেছে। দেশের পাশাপাশি বলিউডের সিনেমায় কাজ করেছেন তিনি। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘গুটি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি।

‘গুটি’তে মাদক পাচারকারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। যেখানে তাকে শরীরে মাদক নিয়ে পাচারের কাজটি করতে হয়।এই সিরিজটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। বাঁধনের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ অনেকে।

বাঁধন বর্তমানে মেয়ে সায়রাকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মা-মেয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশটিতে, ছবি তুলছেন, আনন্দ করছেন। গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন তারা। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় আছেন। দু-একদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানান বাঁধন। দেশে ফিরে বাঁধন ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন। এছাড়া তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’ চলতি বছরের মার্চে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...