Don't Miss
Home / আইন আদালত / গুলশান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

গুলশান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

এমএনএ প্রতিবেদক

ঢাকার গুলশানে জুলাই আন্দোলনের সময় ২৪ বছর বয়সী আবুজর শেখকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মামলার তদন্ত কর্মকর্তা এটিইউর এসআই ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি আদালতে এ অভিযোগপত্র জমা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ হাসিনাসহ ২২ জন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

অভিযোগপত্রে নাম থাকা অন্যদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ জুলাই তিনি মারা যান।

ঘটনার প্রায় চার মাস পর, ২০২৪ সালের ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হলো।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...