Don't Miss
Home / আজকের সংবাদ / গুলিস্তানে মাদ্রাসায় ছাত্রের গলাকাটা লাশ

গুলিস্তানে মাদ্রাসায় ছাত্রের গলাকাটা লাশ

এমএনএ রিপোর্ট : রাজধানী গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন মদিনাতুল মাদ্রাসায় এক শিক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ১২ বছর বয়সী শিক্ষার্থীর নাম মোহাম্মদ জিদান। পিতার নাম হাফিজউদ্দিন। ময়মনসিংহ জেলার গফরগাঁও জেলার ঢালুরশেরি গ্রামে তার বাড়ি। গুলিস্তানের ওই মাদ্রাসাতেই থাকতো সে।
আজ সোমবার ভোর রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙে মাদ্রাসার হাফিজী বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুদ্দিনের। টয়লেটে যাবার সময় ফ্লোরের সামনে রক্ত দেখতে পান। এরপর অন্যদের ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি খোঁজ করতে গিয়ে টয়লেটের পাশে শ্বাসনালি কাটা অবস্থায় জিদানের দেহ পাওয়া যায়। পরে পল্টন থানা-পুলিশকে ফোন দেওয়া হয়।
এসআই রেজাউল, নুরানি বিভাগের শিক্ষক মোহাম্মদ রাফসান ও শিশু পার্ক কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ মোজাম্মেলের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। ভোর সোয়া চারটায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হয়েছে।
শিক্ষক রাফসান জানান, ‌’আবু বক্কর নামে একই বিভাগের একটি ছেলে পলাতক রয়েছে। তাকে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসার একটি অংশে বেড়া ভাঙা পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে এদিক দিয়ে পালিয়েছে’। বক্করের বাড়ি বরিশাল।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...