Don't Miss
Home / হোম স্লাইডার / গ্যালাক্সি নোট ৭ বিপর্যয়ে দিশেহারা স্যামসাং

গ্যালাক্সি নোট ৭ বিপর্যয়ে দিশেহারা স্যামসাং

এমএনএ সাইটেক ডেস্ক : গ্যালাক্সি সিরিজের নোট ৭-এর বিস্ফোরণ বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছে স্যামসাং। তারা বাজার থেকে বিপর্যস্ত স্মার্টফোনটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না। গত সপ্তাহেই কোম্পানিটির শেয়ারবাজারে ব্যাপক পতন হয়। শেয়ারমূল্য কমে যায় ৬ শতাংশ। এখন বাজার পরিস্থিতি আরও বেসামাল বলে খবর দিচ্ছে সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম বলছে, স্যামসাং ঠিক সে মুহুর্তে একমাস আগে ছাড়া স্মার্টফোন নিয়ে বেসামাল পরিস্থিতিতে পড়লো, যখন তার বড় প্রতিদ্বন্দ্বী অ্যাপল নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এসব প্রেক্ষাপটে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) একটি বিবৃতি দিয়েছে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। বিবৃতিতে তারা ব্যাটারি ত্রুটির কারণে নোট ৭ বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে।

একের পর এক বিস্ফোরণকাণ্ডে বাজার থেকে গ্যালাক্সি সিরিজের নোট ৭ তুলে নেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। তাদের এ ঘোষণায় কোম্পানিটির শেয়ারবাজারে ব্যাপক পতন হয়েছে। গত সপ্তাহে স্যামসাংয়ের শেয়ারমূল্য কমেছে ৬ শতাংশ।

গত আগস্টে ঢাকঢোল পিটিয়ে বাজারে আসা গ্যালাক্সি নোট ৭ জনপ্রিয়তাও পেয়েছিল বেশ। কয়েক সপ্তাহের মধ্যেই গ্রাহকের হাতে চলে যায় ২৫ লাখ স্মার্টফোন।

সপ্তাহ দুই আগেই আসতে থাকে বিস্ফোরণের খবর। জানানো হতে থাকে, নোট ৭ এর ব্যাটারি গরম হয়ে হঠা‍ৎই বিস্ফোরিত হয়।

samsung

মার্কিন গ্রাহক নিরাপত্তা সংস্থা সিপিএসসির এক হিসাব মতে, যুক্তরাষ্ট্রের বাজারে থাকা নোট ৭ এর স্মার্টফোনগুলোর ৯২টি বিস্ফোরিত হয়েছে। এতে ২৬ গ্রাহক হয়েছেন দগ্ধ, আর ৫৫ গ্রাহক শিকার হয়েছেন ক্ষয়ক্ষতির।

স্যামসাং জানায়, তারা কিছু স্মার্টফোনে ব্যাটারি ত্রুটির বিষয়টি নিশ্চিত হয়েছে। সে কারণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ ১০ দেশে নোট ৭ বিক্রি বন্ধ করে দিয়েছে। এছাড়া, বাজারে ছাড়ার পর গত এক মাসের মধ্যে যে ২৫ লাখ নোট ৭ বিক্রি হয়েছে সেগুলো নতুন কোনো স্মার্টফোনের সঙ্গে বিনিময়ও করবে তারা। এমনকি গ্রাহক চাইলে তারা অর্থফেরতও দেবে।

যদিও এরইমধ্যে ‘ঝামেলার মাশুল’ হিসেবে প্রত্যেক ব্যবহারকারীকে ২৫ মার্কিন ডলার করে দিচ্ছে স্যামসাং।

এসব খবরের প্রেক্ষিতে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ও টার্গেট নোট ৭ বিক্রি বন্ধ করে দিয়েছে। নোট ৭ সরবরাহ বন্ধ করে দিয়েছে অন্যান্য প্রতিষ্ঠানও।

এদিকে স্মার্টফোনটি নিয়ে বিপদের বিষয়ে সাবধানি দিয়ে মার্কিন গ্রাহক নিরাপত্তা সংস্থা সিপিএসসি বলেছে, যেসব গ্রাহক নোট ৭ ফোনটি ব্যবহার করছেন, তারা নিরাপত্তার স্বার্থে এটি বন্ধ করে এখন নিকটস্থ রিটেইল আউটলেটে যোগাযোগ করুন। তাদের নোট ৭ এর বদলে নতুন আরেকটি স্মার্টফোন অথবা অর্থফেরত দেওয়া হবে।

আর স্যামসাংয়ের তরফ থেকে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ রিটেইল আউটলেটে নোট ৭ বদল করা যাবে। এই সময়ের মধ্যে নেওয়া যাবে অর্থফেরতও।

গত আগস্টে ঢাকঢোল পিটিয়ে বাজ‍ারে আসে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নোট ৭। কিন্তু সপ্তাহ দুই আগে খবর ছড়ায়, এর ব্যাটারি বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটছে।

সিপিএসসির এক প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯২টি ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৬ গ্রাহক হয়েছেন দগ্ধ, আর ৫৫ গ্রাহক শিকার হয়েছেন ক্ষয়ক্ষতির।

বিস্ফোরণকাণ্ডে বিভিন্ন দেশের এয়ারলাইন তাদের ফ্লাইটে স্যামসাং স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করতে শুরু করে। নিষিদ্ধ করতে শুরু করে স্যামসাংয়ের অন্যান্য ডিভাইসের ব্যবহারও।

নোট ৭ এর কারণে স্যামসাংয়ের পতনের খবরের সবশেষটিই শুক্রবার জানালো সংবাদমাধ্যম।

ট্যাগ : গ্যালাক্সি, নোট ৭, স্যামসাং, দিশেহারা, বিস্ফোরণ, বিপর্যয়ে
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...